দৈনিক সংবাদ দিগন্ত

আকাশসীমা জটিলতা কাটিয়ে আজ দেশে আসছে রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি-সংক্রান্ত জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসার কথা রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে জ্বালানি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুরের মধ্যে বিশেষ কার্গো বিমানটি ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিমানটি যে দেশগুলোর আকাশসীমা ব্যবহার করবে,আরও  পড়ুন, দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটিসেসব দেশের কাছ থেকে আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবারের ফ্লাইটটি বাতিল করতে হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, সংবেদনশীল এই পারমাণবিক জ্বালানি পরিবহনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে রূপপুর পর্যন্ত পরিবহনেও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ হওয়ার কথা রয়েছে।

আকাশসীমা জটিলতা কাটিয়ে আজ দেশে আসছে রূপপুরের জ্বালানি