দৈনিক সংবাদ দিগন্ত

রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চলতি বছরের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।বুধবার ভোররাতে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীতে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। একটি ড্রোন নিচু দিয়ে উড়ে এসে ১৮ তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়।শহরজুড়ে হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জরুরি বিভাগের সদস্য ও পুলিশ কর্মকর্তাও রয়েছেন।আরো পড়ুন , ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষদক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওদেসায় একই সময়ে চালানো হামলায় আটজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। সেখানে একটি উঁচু আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া দনিপ্রো অঞ্চলে চারজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। পৃথক আরেক হামলায় সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।খারকিভ শহরেও ড্রোন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।অন্যদিকে, মস্কো দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাল্টা হামলার কথাও জানিয়েছে ইউক্রেন।

রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা ১৭