দৈনিক সংবাদ দিগন্ত

কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত রিয়ালের

বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে তাদেরই মাঠে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। সেই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। তবে নিজেদের মাঠে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের। বরং বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের।ম্যাচের ১৪ মিনিটের মাথায় রাফা সিলভার গোলে বেনফিকা এগিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু। এই গোলটি পর্তুগিজ ক্লাবটিকে ম্যাচে ফেরার বড় আশা জাগিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদকে বেশিক্ষণ চেপে রাখা সম্ভব হয়নি। দ্রুতই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা।আরো পড়ুন ,আগস্টে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবেনফিকার লিড টিকে ছিল মাত্র দুই মিনিট। রিয়ালের হয়ে সমতা ফেরান মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে আরও একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। ভিনির এই গোলটি মূলত রিয়ালের জয় এবং পরের রাউন্ড নিশ্চিত করে দেয়।ম্যাচটি রিয়াল ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পায়। এই জয়ের ফলে ইউরোপ সেরার মঞ্চে রিয়ালের আধিপত্য বজায় থাকল। নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পোর্টিং সিপি অথবা শক্তিশালী ম্যানচেস্টার সিটি।

কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত রিয়ালের