দৈনিক সংবাদ দিগন্ত

বেতিসের কাছে হেরে মরিনহোর রিয়ালের জয়ের ধারায় ধাক্কা

লা লিগায় দুর্দান্ত সূচনা করা রিয়াল মাদ্রিদের জয়ের ধারায় অবশেষে ধাক্কা। রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে মরিনহোর দল।শুক্রবার রাতে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকেও বেশ কয়েকবার আটকে দেন বেতিসের রক্ষণভাগ ও গোলরক্ষক আলভারো ভায়েস।গোলশূন্য সমতার ম্যাচে ৮১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল বেতিস। আরও  পড়ুন, বিশ্বকাপের কয়েক মাস পরই আবার ব্রাজিল-জাপান লড়াই, এবার সিঙ্গাপুরেরিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার প্রতিহত করা হেডের ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন আইরিশ ফরোয়ার্ড ট্রয় প্যারট।গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা চালায় রিয়াল। শেষদিকে কার্লোস এস্পির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।এরপর যোগ করা সময়ে নাথানের ফাউলে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু স্পটকিক থেকে এমবাপ্পের নেওয়া শট আটকে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস।ফলে ম্যাচের শেষ সুযোগটিও কাজে লাগাতে পারেনি রিয়াল। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস।মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের জন্য এটিই প্রথম হার। চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে বেতিসেরও সংগ্রহ ৯ পয়েন্ট।

বেতিসের কাছে হেরে মরিনহোর রিয়ালের জয়ের ধারায় ধাক্কা