দৈনিক সংবাদ দিগন্ত

১১ বছর পর তনু হত্যা মামলায় অগ্রগতি সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

দীর্ঘ ১১ বছর পর আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড মামলায় নতুন মোড় এসেছে। মামলায় সন্দেহভাজন সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয় এবং তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।এই মামলায় ইতোমধ্যে তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে আদালত সূত্রে জানা গেছে। ডিএনএ পরীক্ষার জন্য কয়েকজন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।গ্রেপ্তারের পর আবেগঘন প্রতিক্রিয়া জানান তনুর বাবা মো. ইয়ার হোসেন। তিনি বলেন,আরো পড়ুন , জামালপুরে ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আত্মগোপন দীর্ঘ সময় ধরে তিনি আদালতের বারান্দায় ঘুরে বিচার প্রত্যাশা করে আসছেন। তবে তিনি এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবেন।তিনি অভিযোগ করেন, মামলার সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় শুরু থেকেই নানা ধরনের চাপ ও হুমকির মুখে ছিলেন তিনি।তনুর মা আনোয়ারা বেগম ও ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত থেকে বিচার প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত ও সঠিক বিচার সম্পন্ন করার দাবি জানান।মামলাটি শুরু থেকেই দেশজুড়ে আলোচনায় রয়েছে। সাম্প্রতিক এই অগ্রগতিকে কেন্দ্র করে নতুন করে আশার আলো দেখছেন নিহত তনুর পরিবার।বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর মামলায় এই অগ্রগতি বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে এবং ন্যায়বিচারের পথে নতুন সম্ভাবনা খুলে দিতে পারে।

১১ বছর পর তনু হত্যা মামলায় অগ্রগতি সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার