দৈনিক সংবাদ দিগন্ত

নাগরিক ঐক্য ঘোষণা করল ১২ আসনের প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসনে নির্বাচন করবেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম প্রার্থী হয়েছেন রংপুর-৫ আসনে। যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন লড়বেন জামালপুর-৪ আসনে এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব নির্বাচন করবেন সিরাজগঞ্জ-১ আসন থেকে।এছাড়া দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু প্রার্থী হয়েছেন পাবনা-৬ আসনে। কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচন করবেন।আরো পড়ুন , তারেক রহমানের গাড়ির খামে কোনো বস্তু পাওয়া যায়নি : পুলিশসংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেননি।সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। এই অধিকারকে কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না। জনগণের ব্যাপক অংশগ্রহণ ও শপথের মাধ্যমেই আগামীদিনের সংস্কার আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য প্রায় একই হলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য স্পষ্ট। শুরু থেকেই নাগরিক ঐক্য বলে এসেছে- যে ঐক্যের ভিত্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই ঐক্য নির্বাচন পর্যন্ত থাকবে না। নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

নাগরিক ঐক্য ঘোষণা করল ১২ আসনের প্রার্থী