দৈনিক সংবাদ দিগন্ত

মোহাম্মদপুরে রিকশায় ফেরার পথে শিক্ষার্থীকে ছুরি ঠেকিয়ে ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে।সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাঁন মিয়া হাউজিংয়ের ১ নম্বর গেটের সামনে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।ভুক্তভোগী সিদ্দিক শ্রেষ্ঠ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।পরিবারের অভিযোগ, রিকশা এলাকায় পৌঁছালে প্রথমে একজন ব্যক্তি রিকশার সামনে এসে দাঁড়ায়। এরপর আরও চারজন যোগ দিয়ে শিক্ষার্থীকে ঘিরে ফেলে। পরে ধারালো ছুরি দেখিয়ে তার মোবাইল, টাকা, মানিব্যাগসহ এনআইডি ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয় তারা।আরও  পড়ুন , ঢাকার সড়কে চরম বিশৃঙ্খলা, ব্যাটারিচালিত রিকশা ও যানবাহনের দাপটে ভেঙে পড়ছে ট্রাফিকমাত্র দেড় মিনিটের মধ্যেই পুরো ঘটনা ঘটে যায় বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ সময় ছিনতাইকারীরা মোবাইলের পাসওয়ার্ডও জেনে নেয় বলে অভিযোগ করা হয়।ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, থানায় মামলা করতে গেলে পুলিশ জিডি করতে বলে। পরে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি করা হয়েছে।এ ঘটনায় এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাং ‘দে ধাক্কা’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, মোহাম্মদপুরের বাঁশবাড়ি, চাঁন মিয়া হাউজিং ও শিয়া মসজিদ এলাকায় একাধিক সংঘবদ্ধ ছিনতাই চক্র সক্রিয় রয়েছে।পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।আরও  পড়ুন , মিরপুরজুড়ে চাঁদাবাজ সিন্ডিকেট, মাসে হাতবদল অন্তত ৬ কোটি টাকা

মোহাম্মদপুরে রিকশায় ফেরার পথে শিক্ষার্থীকে ছুরি ঠেকিয়ে ছিনতাই