নির্বাচনী লড়াইয়ে ফিরলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী
তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী আবারও সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর–৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বুধবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা।আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করছেন। সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।আরো পড়ুন , দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলনমনোনয়নপত্র সংগ্রহের পর রানী জানান, জনগণের ভালোবাসা ও উৎসাহ তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। কোনো দলের শক্তি নয়, ন্যায়, বিশ্বাস ও মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চান তিনি।তিনি বলেন, তাঁর কোনো পারিবারিক বাধা নেই, নেই ব্যক্তিগত চাপ। তাই রংপুর–৩ আসনের জনগণের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য সময় ও শ্রম দিতে চান তিনি। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেছেন রানী।রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী নিশ্চিত করেছেন যে বুধবার বিকেলে আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।আরো পড়ুন ,আসন ভাগাভাগি নিয়ে মিত্র জোটগুলোর সঙ্গে বিএনপির আলোচনামনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।আনোয়ারা ইসলাম রানী এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। রংপুর বিভাগে তৃতীয় লিঙ্গের প্রথম প্রার্থী হিসেবে তিনি ঈগল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।রংপুর–৩ আসন গঠিত হয়েছে রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে। এবারও এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনয়নপত্র কিনেছেন।