দৈনিক সংবাদ দিগন্ত

দুটি শব্দেই ঝড়, ‘লাল কার্ড’ পোস্টে আলোচনার কেন্দ্রে হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-র একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মাত্র দুটি শব্দ লেখেন—‘লাল কার্ড’। কোনো ধরনের ব্যাখ্যা বা প্রেক্ষাপট ছাড়া দেওয়া এই পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।এই সংক্ষিপ্ত বার্তার নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, কিংবা কাকে লক্ষ্য করে এই বার্তা দেওয়া হয়েছে—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।আরো পড়ুন , সিনিয়র নেতাদের কাছে সহায়তা না পেয়ে দল ছাড়লেন ইসহাক সরকার তবে পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। কেউ এটিকে রাজনৈতিক মহলের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি আসন্ন কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।কমেন্ট বক্সজুড়ে চলছে জল্পনা-কল্পনা ও বিভিন্ন ব্যাখ্যা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপিতে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহর অবস্থান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার এমন একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্ট স্বাভাবিকভাবেই কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।তবে এখন পর্যন্ত এ বিষয়ে তার ব্যক্তিগতভাবে কিংবা দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

দুটি শব্দেই ঝড়, ‘লাল কার্ড’ পোস্টে আলোচনার কেন্দ্রে হাসনাত