দৈনিক সংবাদ দিগন্ত

রাজস্ব ঘাটতিতে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে, অর্থনীতিতে ঝুঁকির সতর্কতা

দেশের অর্থনীতিতে রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরতা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র দেড় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা।অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা, যা আগের ছয় মাসের তুলনায় বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৪ মাসে ব্যাংক ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকায়। অর্থনীতিবিদদের মতে, এই প্রবণতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ সংকেত।রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি থাকায় মূলত সরকারি পরিচালন ব্যয় মেটাতেই ব্যাংক থেকে ধার নিতে হচ্ছে সরকারকে। আরো পড়ুন , মধ্যপ্রাচ্য সংঘাতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংকেরআট মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭১ হাজার কোটি টাকা।এদিকে উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতার কারণে কমছে বাজারে চাহিদা, যার প্রভাব পড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডেও।অর্থনীতিবিদরা বলছেন, একদিকে আয় কমছে, অন্যদিকে ব্যয় বাড়ছে—এই দুইয়ের চাপেই ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, বাংলাদেশ যেন কোনোভাবে ঋণ ফাঁদের মধ্যে না পড়ে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে, ঋণের এই ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও কমে যেতে পারে।

রাজস্ব ঘাটতিতে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে, অর্থনীতিতে ঝুঁকির সতর্কতা