দৈনিক সংবাদ দিগন্ত

সকালেই রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে স্কুল-কলেজগামী ও কর্মজীবীরা

সকাল সাড়ে ৭টার পর হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে তৈরি হয়েছে ভোগান্তি।সকালের কর্মব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। অনেককে ছাতা নিয়ে গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা যায়। কোথাও কোথাও সড়কে পানি জমে স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও  পড়ুন, গুলশানে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া গেছে।এদিকে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।রাজধানীতে সকালেই বৃষ্টির এই পরিস্থিতি দিনের আবহাওয়ায় আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই নগরবাসীকে প্রয়োজন অনুযায়ী ছাতা সঙ্গে রাখা এবং বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সকালেই রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে স্কুল-কলেজগামী ও কর্মজীবীরা