চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. বাদশা মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৩০ মে কিশোরীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই প্রধান আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি পদুয়া ইউনিয়নের জয়নগর মাতব্বর টিলা এলাকার বাসিন্দা এবং মো. জসিম উদ্দিনের ছেলে।আরও পড়ুন, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে (চেতনানাশক বিষাক্ত হালুয়া ও বিষাক্ত হালুয়া তৈরির উপকরণ)সহ ০৩ জন গ্রেফতারমামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় কৃষক। গত ২৪ মে সকালে পরিবারের তিনটি পোষা ছাগল পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় চরতে দেওয়া হয়। সন্ধ্যার আগে ছাগলগুলো বাড়িতে ফিরে না আসায় বিকেল ৫টার দিকে কিশোরী সেগুলো খুঁজতে বের হয়।আরও পড়ুন, চকরিয়ায় আপন ছেলের হাতে পিতা নিহত: মাদকের ছোবলের খেসারতঅভিযোগ অনুযায়ী, ওই সময় কিশোরীকে একা পেয়ে প্রধান আসামি বাদশা মিয়া তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অন্য দুই অভিযুক্ত সাইফুল ও মাহাবুবকে সেখানে ডেকে আনা হয়। এরপর তারা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।আরও পড়ুন, প্রভাবশালী পরিচয়ের আড়ালে বাহারের গুলশানে কথিত স্পা ব্যবসা?দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।