দৈনিক সংবাদ দিগন্ত

যাত্রীবাহী বাস উল্টে রাঙ্গামাটিতে আহতের সংখ্যা ২০

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত যাত্রীরা জানান, তারা সকলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে চাকুরিরত, ঈদের ছুটি শেষে আজ সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলাম। বাসটি রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।আরো পড়ুন , পদ্মার তীরে নিহতের সংখ্যা ২৬ স্বজনদের আহাজারি পরে ড্রাইভার গাড়িটিকে পাহাড়ের সঙ্গে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান জানান, হাসপাতালে ২০ জন রোগী এসেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

যাত্রীবাহী বাস উল্টে রাঙ্গামাটিতে আহতের সংখ্যা ২০