চৌদ্দগ্রামে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের যৌথ টহল
এরশাদ রানা (চৌদ্দগ্রাম)চৌদ্দগ্রামে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে যৌথ টহল পরিচালনা করছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী,আলকরা ও জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালিত হয়।টহলকালে পদুয়ার বাজার,কালিয়াতল বাজারও চৌধুরী বাজার এলাকায় স্থানীয় জনসাধারণও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।আরো পড়ুন , গাইবান্ধায় রাজনৈতিক ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তারএসময় জনসাধারণকে যেকোনো ধরণের উস্কানি ও সহিংসতা এড়িয়ে সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়।পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়।উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ-টহলও অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়-জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনকাল জুড়ে এধরণের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।