রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ
রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।আজ ২৯শে জুন (সোমবার) সকাল ১১টায় খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ারে জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে সমাবেশে ।আরও পড়ুন , ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবিতে ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধনপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না।সমাবেশে বক্তারা বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরিয়ে আনতে যুবদল বদ্ধপরিকর। যেকোনো ধরনের রাজনৈতিক অপসংস্কৃতি, নোংরা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডকে প্রতিহত করা হবে। যুবসমাজকে সাথে নিয়ে আগামী দিনে একটি সুস্থ ও জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।এ সময় জেলা যুবদল এর বিভিন্ন ইউনিটের পদস্থ নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।