যুদ্ধবিরতির মাঝেই শক্তি বাড়াচ্ছে ইরান: ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা বৃদ্ধির দাবি
যুদ্ধবিরতি চলমান থাকলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ থামায়নি ইরান। বরং এই সময়েই ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থার উন্নয়ন আগের তুলনায় আরও দ্রুতগতিতে এগোচ্ছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি।তিনি জানান, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম আধুনিকীকরণ এবং পুনরায় প্রস্তুত করার গতি বাড়ানো হয়েছে।মুসাভির দাবি, প্রতিপক্ষ এই সময়ে নিজেদের গোলাবারুদ পুনর্গঠনে সফল হয়নি। বরং দূরবর্তী অঞ্চল থেকে অস্ত্র সরবরাহ করতে হওয়ায় তাদের সামরিক প্রস্তুতি সীমিত হয়ে পড়েছে।তার ভাষায়, এই পর্যায়ে প্রতিপক্ষ কার্যত পিছিয়ে পড়েছে এবং আঞ্চলিক প্রভাবেও আরো পড়ুন , যুদ্ধনীতি ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ, ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণবিক্ষোভদুর্বল হয়ে পড়েছে।প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উৎক্ষেপণ ব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি ভূমি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্যও তুলে ধরা হয়েছে।তবে ইরানের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য অনেক সময় কৌশলগত বার্তা হিসেবেও ব্যবহার করা হয়, যা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে সাহায্য করে।