সুনামগঞ্জের জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথ চয়ন, নব ঘোষিত কার্যকারি কমিটির জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। গত (২ মে) শনিবার রাত ৯ টার দিকে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের যৌথ সাক্ষরে কার্যকারি আংশিক কমিটি দলিয় ফেডে ঘোষণা করেছেন। এতে ১০ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো.তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।আরও পড়ুন, ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিতমধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের কৃতি সন্তান সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চয়নিক দেবনাথকে এ নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। চয়নিক দেবনাথকে দলের মূল্যায়ন প্রশঙ্গে উল্লেখ করেন। এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলা ছাত্র দলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, মধ্যনগর তথা হাওরাঞ্চলের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিনকে। আরও পড়ুন, লামায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতএছাড়া কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া সে আরো বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।