রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ লক্ষ্যে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসা-এর আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত পূর্বাচলের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পূর্বাচল প্রকল্প এলাকা তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। এতে পুলিশি নিরাপত্তা, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল।আরও পড়ুন, ১১ দিনে ‘দুর্নীতির প্রমাণ’ থেকে ‘নির্দোষ’: সচিবালয়ে প্রশ্নের ঝড়এই সিদ্ধান্ত কার্যকর হলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণসহ আধুনিক নগরসেবা সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হবে। সরকার আরও জানায়, পূর্বাচল এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি কার্যকর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রেও আনা হচ্ছে।আরও পড়ুন, চাহিদা ১৭ হাজার, উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট এছাড়া বৈঠকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পদে বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।