ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।(৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না।প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের নদীবন্দরগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। বন্দর এলাকায় চুরি-ছিনতাই কিংবা যাত্রীদের হয়রানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আরো পড়ুন , শনিবার বড় ধরনের বিদ্যুৎ বিচ্ছিন্নতা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নাএকই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হবে। রাজধানীর সদরঘাটে ঈদের সময় অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনাও রয়েছে। নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং করা হবে, যাতে ঈদযাত্রায় লঞ্চ চলাচলে কোনো সমস্যা না হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।