দৈনিক সংবাদ দিগন্ত

র‌্যাব অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম মানিক এবং মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় একটি আরো পড়ুন , থানায় আশ্রয় নিলেন ছাত্রনেতা, অভিযোগে মিলেনি সত্যতাচেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে।পরে র‌্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।ঘটনার পর গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন আটক