যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইয়ারুল কবীর।সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর।আরও পড়ুন, শাবিপ্রবির উন্নয়ন এক ছাতার নিচে আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীরঅধ্যাপক ইয়ারুল কবীর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে।আরও পড়ুন, ভিকারুননিসায় ব্লেন্ডেড শিক্ষা চালু, অনলাইন-সশরীর ক্লাস একসঙ্গেপ্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একই বছরের ২৩ সেপ্টেম্বর মো. আব্দুল মজিদ-কে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।