দৈনিক সংবাদ দিগন্ত

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান

‎​প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের বড় জামাত আয়োজনে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের চলাচলের সুবিধায় চলাচল করবে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন। ‎ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ১৯৯তম ঈদ জামাতে মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে, সেজন্য শেষ হয়েছে ধোয়ামোছা, রং করা সহ নানা সংস্কার। ‎​ঈদগাহ ময়দানের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আরো পড়ুন , তরমুজবোঝাই গাড়ি দুর্ঘটনা পিকআপ উল্টে প্রাণ গেল ব্যবসায়ীরপুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানে র‍্যাব, এপিবিএন ও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ছাড়াও পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরায়।‎​দেশের নানা প্রান্তের মুসল্লিরা এখানে ঈদের নামাজে অংশ নিতে আসেন। এবার ময়দানে ৬ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। ‎নামাজ শুরু হবে সকাল ১০টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের  শোলাকিয়া ঈদগাহ ময়দান