কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, প্রস্তুতি পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সরকারের উচ্চপর্যায়ের তদারকি, প্রশাসনের সমন্বিত কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ের প্রস্তুতিতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, অনুষ্ঠান ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বহুমাত্রিক উদ্যোগ।এই প্রস্তুতির অংশ হিসেবে রোববার (২৬ জুলাই) দুপুরে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করেন।পরিদর্শনে তারা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি, কটিয়াদী সরকারি কলেজ মাঠ, হেলিপ্যাড, আচমিতা মিনি স্টেডিয়াম এবং বেতালডুবি খাল ঘুরে দেখেন। এ সময় অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি অভ্যর্থনা, যোগাযোগ ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম জালালপুর-লোহাজুরি এলাকায় অবস্থিত ঐতিহাসিক শহীদ জিয়ার কাটা খাল পরিদর্শন করেন। খালটির বর্তমান অবস্থা, পানি প্রবাহ এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।আরও পড়ুন, ঘুষের টাকা গুনে রাখার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তপরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কটিয়াদী উপজেলার চারিপাড়া সরকারি হ্যাচারিতে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন এবং মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মৎস্য চাষ এবং টেকসই জলজ সম্পদ সংরক্ষণে সরকারের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলার সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি মৎস্য খাতে উদ্ভাবনী উদ্যোগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে বিশেষ উপস্থাপনাও থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আরও পড়ুন, হিজলার সাওরা বাজারে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ১০–১৫প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক মেরামত, নিরাপত্তা বলয়, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি সেবার প্রস্তুতি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।স্থানীয়দের মতে, জাতীয় পর্যায়ের এই আয়োজন কটিয়াদীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন পর দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানের সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে কটিয়াদীর মৎস্য খাত, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প নতুন গতি পাবে। একই সঙ্গে চারিপাড়া সরকারি হ্যাচারিকে কেন্দ্র করে আধুনিক মৎস্য গবেষণা ও উৎপাদনের সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যচাষীরাও আশা করছেন, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় আয়োজন কটিয়াদীর পরিচিতি বৃদ্ধি করবে এবং এখানকার মৎস্যসম্পদ উন্নয়নে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও সরকারি উদ্যোগের পথসুগম করবে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীের সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।