দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা চলছে : মির্জা আব্বাস

২০০৮ সালের মতো নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।রবিবার দুপুরে মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।আরো পড়ুন , নির্বাচনী প্রচারণার নতুন অধ্যায়: বিএনপি প্রার্থীর জনসভায় ব্যাপক উপস্থিতিমির্জা আব্বাস বলেন, এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে। যাদের নির্বাচন করার দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই, তারা কীভাবে বলে তারা নির্বাচনে জয়লাভ করবে?তিনি আরও অভিযোগ করেন, তাকে নানাভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে তার প্রতিপক্ষ জোট সিম্প্যাথি ভোট পাওয়ার চেষ্টা করছে।

নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা চলছে : মির্জা আব্বাস