পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে গতকাল রবিবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস বলেছে, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।আরও পড়ুন, ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশউল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আজ সোমবার একটি বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে পারে।