দৈনিক সংবাদ দিগন্ত

সংসদে বঙ্গবন্ধু, জিয়া ও ভাসানীকে শ্রদ্ধা জানালেন এমপি আবদুল ওয়ারেছ

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। একই সঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-কেও শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।আরও পড়ুন, শাহবাগ থানায় ছাত্রদল–শিবির সংঘর্ষ, ডাকসু নেতারা মারধরের শিকারবক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং মওলানা ভাসানীর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।আরও পড়ুন, এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকারসংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে সংসদীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, যা তিনি ন্যায্য দাবি বলে উল্লেখ করেন। তিনি সংসদে আহ্বান জানান, বর্তমান অধিবেশনেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হোক।

সংসদে বঙ্গবন্ধু, জিয়া ও ভাসানীকে শ্রদ্ধা জানালেন এমপি আবদুল ওয়ারেছ