ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছেরের ৪ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের-এর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতে বিষয়টি উপস্থাপন করেন।আরও পড়ুন, শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ ৫ মেমামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। আজমপুর ফুট ওভারব্রিজের নিচে পৌঁছালে সেখানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে মাহমুদুল হাসান ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।আরও পড়ুন, হাইকোর্টে বিচারকাজ থেকে বিরত বিচারপতি আব্দুল মান্নানএই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশে রিমান্ড চলমান আছে।