ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে হাসপাতাল রোড এলাকায় অবস্থিত স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার”-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আরও পড়ুন, কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে খাজনা আদায়, নীরব প্রশাসন নিয়ে প্রশ্নরোববার ১০ মে ২০২৬ পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে কামরুজ্জামান নামে এক ব্যক্তি যথাযথ ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই প্যাথলজিক্যাল ল্যাবে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে আসছিলেন বলেও অভিযোগের সত্যতা মেলে।আরও পড়ুন, গাজীপুরের চন্দ্রায় আবাসিক হোটেলের দৌরাত্ম, ‘এখনো ব্যবস্থা নেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী ’এ ঘটনায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২” এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন, লামায় ড্রেইনের পানি ও কেমিক্যালে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের আইসক্রিমমোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।