ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে মোনাজাতে ভোটারদের শুকরিয়া আদায়
এ এক অভাবনীয় দৃশ্য। ভোটগ্রহণ শুরুর আগে লাইনে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন বিভিন্ন দল-মতের ভোটাররা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্যের দেখা মিলেছে।স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিনকে দিয়ে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করে দিনের ভোট প্রদান কার্যক্রম শুরু করেন ভোটাররা।আরো পড়ুন , ভোলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি স্বাভাবিক দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় উপস্থিত নানা মতের ভোটারদের নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভোট দিতে যান তারা।এ সময় তিনি আরও বলেন, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতি যেন শান্তি-শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই দোয়া করা হয়েছে।সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ স্তরের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। এখানকার সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র্যাব সদস্যরা।