দৈনিক সংবাদ দিগন্ত

ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, কঠোর বার্তা মোজতবা খামেনির

ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এমন নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আরও পড়ুন, যুদ্ধ থামলেও থামবে না সংকট! ইরান যুদ্ধের ‘অদৃশ্য বিল’ গুনবে বিশ্ববৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি ও যুদ্ধ-পরবর্তী আলোচনা ঘিরে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। দেশটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সুপ্রিম লিডারের নির্দেশ অনুযায়ী কোনোভাবেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না।আরও পড়ুন, যুদ্ধের তিন মাস পর ইরানের অবস্থান নিয়ে নতুন মোড়বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে আলোচনায় নতুন জটিলতা তৈরি করতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প তাদের আশ্বস্ত করেছিলেন—ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে ইরানের নতুন অবস্থান আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।আরও পড়ুন, চীনে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ২১এর আগে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাত দাবি করেছিল, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া–এর কাছে হস্তান্তরে প্রস্তুত। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো এক শান্তি প্রস্তাবে এ বিষয়টি অন্তর্ভুক্ত ছিল বলেও প্রতিবেদনে বলা হয়। অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের জন্য সাধারণত ৯০ শতাংশ বা তার বেশি সমৃদ্ধির প্রয়োজন হয়।

ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, কঠোর বার্তা মোজতবা খামেনির