দৈনিক সংবাদ দিগন্ত

তিন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে সরকার: কিশোরগঞ্জে সচিব মোঃ সাইদুর রহমান খান

তিন ক্যাটাগরিতে কার্ডের মাধ্যমে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে সরকার। বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো সাইদুর রহমান খান।আরও পড়ুন, জাল সনদে চাকরি: মিঠাপুকুরে শিক্ষিকার ইনডেক্স বাতিল, ১৮ বছরের বেতন ফেরতের নির্দেশতিনি বলেন, এখানের (হাওরের) কৃষকেরা এটার সাথে অভ্যস্ত। কিন্তু এবার বৃষ্টিপাত বেশি হওয়াতে আগাম পানি চলে এসেছে। তাই এখানকার কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের নজরে এসেছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী  এই বিষয়টি সার্বক্ষণিক  নজরদারিতে রেখেছেন। আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ৭ টা জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। কৃষকদের এই ধাক্কাটা সামাল দেওয়া দরকার। তাই আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিনমাস মেয়াদি ৩ ক্যাটাগরিতে মানবিক সহায়তা দিতে যাচ্ছি। আরও পড়ুন, নারী ব্যবহার করে ব্ল্যাকমেইল: নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ জন আটকসর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য প্রতিমাসে সাড়ে ৭ হাজার টাকা, যারা মধ্যম ক্ষতিগ্রস্ত তাদেরকে ৫ হাজার এবং অল্প ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আড়াইহাজার টাকা করে প্রাথমিকভাবে দেয়া হবে। সাথে ২০ কেজি করে চাল দেয়া হবে। এই সহায়তা সঠিক তালিকা প্রণয়ন করে একটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে। মঙ্গলবার (৫ মে)  কিশোরগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল ঘুরে এসব কথা বলেন তিনি। আরও পড়ুন, জিয়াউর রহমানের স্মৃতি বহনকারী খাল পুনঃখনন শুরু, সেচে ফিরবে প্রাণতিনি ও জানান, আজকে সুনামগঞ্জ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে নিয়ে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রণয়নে বিভিন্ন ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। পর্যায়ক্রমে একাধিকবার তালিকা যাচাই বাছাই করা হবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: বদরুদ্দোজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে সরকার: কিশোরগঞ্জে সচিব মোঃ সাইদুর রহমান খান