মাদারীপুরের কালকিনিতে এমপি প্রার্থী মাওলানা মো: রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে মিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। রফিকুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেনো অবৈধ কোনো কিছু না করতে পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা ভালো কাজের সহযোগীতা করবো,খারাপ কাজের বিরোধিতা করবো। কেউ যদি অন্যায় ভাবে কিছু করে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলবো আমরা কারো শত্রু নই কারো প্রতিপক্ষ নই আমরা অন্যায়ের বিরুদ্ধে। আরও পড়ুন, জামালপুরে ১৩০১ বোতল ভারতীয় মদসহ আটক ৩আজ শনিবার সকালে কালকিনিতে দাঁড়িপাল্লার প্রচার মিছিল শেষে সদর ফাজিল মাদ্রাসা চত্বওে প্রধান অতিথীর বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালকিনি উপজেলা শাখার আমির মাওলানা এনামুল হক, মাদারীপুর জেলা নায়েবে আমীর অধ্যাপক কে, এম ইয়াদুল হক ও ছাত্রশিবিরের মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ রিফাত হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।