দৈনিক সংবাদ দিগন্ত

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন আহত, স্কুলজুড়ে আতঙ্ক

মেহেন্দিগঞ্জ উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষকসহ মোট ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।দুপুর সোয়া ২টার দিকে দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়-এ ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।এতে ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলামসহ ৮ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার, আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়-এও বজ্রপাতের ঘটনায় আরও ৮ জন শিক্ষার্থী আহত হন বলে জানান স্থানীয়রা।আরো পড়ুন , টানা বৃষ্টিতে কুমিল্লা নগরী জলাবদ্ধ বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরাপ্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি শুরু করে। অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, আহতদের অবস্থা গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর অনেকেই স্থিতিশীল আছেন।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতের পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসজানিয়েছে, ঘটনাটি নজরদারিতে রাখা হয়েছে এবং স্কুলগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

মেহেন্দিগঞ্জে বজ্রপাতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন আহত, স্কুলজুড়ে আতঙ্ক