দৈনিক সংবাদ দিগন্ত

ভোটের দিন গণপরিবহন সচল, মেট্রো ও ট্রেন চলাচল স্বাভাবিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটের দিনে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। এমনকি যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ছাড়ছে। ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রোরেলের ওপর নির্ভর করবেন বিশেষ করে উত্তরা-মতিঝিল রুটের যাত্রীরা।আরো পড়ুন , ৩৩ বছরে প্রথম ভোট ও প্রার্থী : নুরতাই আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্টেশনগুলোতে।এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে।এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তনগর, লোকাল ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠে কাজ করছেন রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোটের দিন গণপরিবহন সচল, মেট্রো ও ট্রেন চলাচল স্বাভাবিক