দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৬ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৬টি মামলা দায়ের করেছে পুলিশ।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ারী বিভাগে ১০৪ জন, মিরপুর বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, লালবাগে ৩৮ জন,আরও  পড়ুন, ডেমরায় পুলিশ সদস্যের আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা  গুলশানে ৩৮ জন, উত্তরায় ৩৫ জন, রমনায় ২১ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৪ জন রয়েছেন।অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একজন ভিকটিম।ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৬ জন