দৈনিক সংবাদ দিগন্ত

নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।নিহত জীবন বর্মন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।নিহতের ভাই অনিক বর্মন জানান, মঙ্গলবার সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজের একপর্যায়ে হঠাৎ এসিটির কম্প্রেসার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।আরও পড়ুন, সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে আসামি পলাতকঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক জীবন বর্মনকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এদিকে কর্মস্থলে এসি মেরামতের সময় এমন দুর্ঘটনায় এক তরুণ মেকানিকের মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে মেকানিকের মৃত্যু