চলছেদেশের ২৭ জেলায় তাপপ্রবাহ চলছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী সহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।আরো পড়ুন , বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা ১৯ মে ভোটঅধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমক হাওয়া, বজ্রসহ বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া আংশিক মেঘলা হলেও প্রধানত শুষ্ক থাকবে।পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০২ মিলিমিটার।