পদ্মা নদীতে গোসল, পরে মিলল দুই শিশুর মরদেহ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বেলাসদর থানার বাখরআলী গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।নিহত শিশুরা হলো— বাখরআলী গ্রামের মোঃ জোহর আলীর মেয়ে মোছাঃ জেসমিন, বয়স সাত বছর এবং চকপাড়া গ্রামের মৃত কাজলের মেয়ে মোছাঃ ইসরাত খাতুন, বয়স আট বছর। তারা উভয়েই চর আরো পড়ুন, পিরোজপুরের তারাবুনিয়া এখন ‘লিচু গ্রাম’, বাণিজ্যিক চাষে বদলে যাচ্ছে অর্থনীতিবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজ শুরু করলে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা বলছেন, নদী এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আরও সচেতনতা প্রয়োজন।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।