আপনার মূল্যবান ভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন এবং আপনারা যদি মায়া করেন তাহলে আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। জয়ী হলে গোবিন্দগঞ্জকে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করব। (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের পীরপুর, জালালপুর, মোল্লাআতা, তকিপুর ও বিলপাড় গ্রামে পৃথক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।মিলন বলেন, ৪০ বছর ধরে আমি আপনাদের সুখে–দুঃখে পাশে আছি।আরো পড়ুন , জামায়াত আমিরের নড়াইল সফর শুক্রবার এবারও আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলতে চাই, মাঠে থেকে কাজ করতে চাই।তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ছাতক–দোয়ারাবাজারের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা কাউকে ক্ষতি করব না; বরং আপনাদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে কাজ করব।সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মিলনকে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের প্রতিনিধি হিসেবে পাঠানো এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন কার্যত থেমে আছে। তাই পরিবর্তন এবং উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি প্রার্থীকে বিজয়ী করা জরুরি।