দৈনিক সংবাদ দিগন্ত

মতিঝিলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, উত্তরায় ৭ নম্বর সেক্টরে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিনিহতারা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।আরও পড়ুন, ২ লিটার জ্বালানি নিতে ৮ ঘণ্টা অপেক্ষাহাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজন মুরগি ব্যবসায়ী।

মতিঝিলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২