আইপিএলে ১৩ খেলোয়াড় নামিয়ে বিতর্কে মুম্বাই ইন্ডিয়ান্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর ঐতিহ্যবাহী লড়াই, যাকে বলা হয় ‘এল ক্ল্যাসিকো’, সেই ম্যাচেই বড় বিতর্কে জড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস–এর বিপক্ষে ম্যাচে নিয়ম ভেঙে ১৩ জন ক্রিকেটার ব্যবহার করেছে হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দানিশ মালেওয়ার মাঠে নামেন মোহাম্মদ গজনফরের পরিবর্তে। এরপর ফিল্ডিং করতে গিয়ে চোট পান মিচেল স্যান্টনার। যদিও তিনি তার নির্ধারিত চার ওভার বোলিং শেষ করেছিলেন। পরে কনকাশন সাব হিসেবে শার্দূল ঠাকুরকে মাঠে নামানো হয়।আরও পড়ুন, বাংলাদেশ নারী হকির ঐতিহাসিক জয়এখানেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, ইমপ্যাক্ট প্লেয়ার ও কনকাশন সাব—দুটি আলাদা নিয়ম একসঙ্গে প্রয়োগ করে মুম্বাই একসঙ্গে অতিরিক্ত একজন খেলোয়াড় ব্যবহার করেছে, ফলে কার্যত ১৩ জন ক্রিকেটার মাঠে অবদান রেখেছেন।আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন সাব পূর্ণাঙ্গ বদলি হিসেবে ব্যাটিং ও বোলিং করতে পারেন। কিন্তু এই ম্যাচে স্যান্টনারের আঘাত ঘিরে প্রশ্ন উঠেছে—তার চোট মাথায় ছিল নাকি কাঁধে। বিভিন্ন সূত্র বলছে, তার কাঁধের হাড় সরে যেতে পারে। ফলে কনকাশন বদলির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।আরও পড়ুন, পিএসএলে না খেলে দেশে ফিরছেন দুই পেসারতবে ম্যাচ শেষে মুম্বাই কোচ জয়াবর্ধনে দাবি করেন, কোনো নিয়ম ভাঙা হয়নি। তার ভাষায়, স্যান্টনার প্রথমে মাথা ও গলায় আঘাত পেয়েছিলেন এবং পরে তার অবস্থার অবনতি হওয়ায় স্ক্যান করানো হয়। বিতর্কের মধ্যেও ম্যাচের ফল ছিল একতরফা। চেন্নাইয়ের কাছে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।