রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি, বেড়েছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৫ বিলিয়ন ডলারের ওপরে পৌঁছেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫.১২ বিলিয়ন ডলার।বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।আরো পড়ুন , যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানি জোরদার, প্রায় ১.৭ হাজার কোটি টাকার তেল কেনার অনুমোদনএকই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩০.৪৫ বিলিয়ন ডলার।এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত রিজার্ভ ছিল ৩৫.০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি দেখা গেছে।অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয় স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে, যা দেশের অর্থনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।