দৈনিক সংবাদ দিগন্ত

বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী-কে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।আরও পড়ুন, হাদি হত্যা মামলায় অস্ত্র ব্যবসায়ী হেলালের ৩ দিনের রিমান্ডদুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জানানো হয়, আসামি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ওই পরিমাণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছিলেন, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। মামলার নথি অনুযায়ী, তার মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা, যেখানে বৈধ আয় পাওয়া গেছে ১ কোটি ২১ লাখ ২৭ হাজার টাকা। ফলে অপ্রদর্শিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা।আরও পড়ুন, কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, হাইকোর্টে রিটএই ঘটনায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং ২০২৫ সালের ৩ জুলাই আদালতে অভিযোগ গঠন করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৬ নভেম্বর এক জনসভায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন মুজিবুল হক চৌধুরী।

বাঁশখালীর সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড