দৈনিক সংবাদ দিগন্ত

প্রচারণায় নেই পূজা

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন চিত্রনায়িকা পূজা চেরি। দম সিনেমায় অভিনেতা আফরান নিশো–এর বিপরীতে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি।তবে কোরবানির ঈদকে সামনে রেখে পূজাকে ঘিরে এখন নতুন আলোচনা শুরু হয়েছে। আসন্ন ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রচারণায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা দুটি হলো নাকফুলের কাব্য এবং মাসুদ রানা।সম্প্রতি পূজার বাবার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার খবর প্রকাশ্যে আসে।আরও পড়ুন , বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েল যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি বিষয়টি সম্পর্কে অবগতও ছিলেন না।এদিকে ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও দুই সিনেমার প্রচারণায় এখনো দেখা মেলেনি পূজার। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমা দুটি নিয়ে তার কোনো প্রচারণামূলক পোস্ট চোখে পড়েনি। তবে মালয়েশিয়ায় একটি শোতে অংশ নেওয়ার পোস্টার দেখা গেছে বলে জানা গেছে।অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা ইতোমধ্যে দুই সিনেমার প্রচার শুরু করেছেন। কিন্তু কেন পূজা প্রচারণায় নেই—এ নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আরও  পড়ুন , এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি

প্রচারণায় নেই পূজা