সালাহকে অধিনায়ক করে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা মিশরের
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের প্রস্তুতি শুরু করেছে মিশর। রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কিংবদন্তি ফুটবলার Mohamed Salah-কে অধিনায়ক করে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর ফুটবল ফেডারেশন। তবে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে এই দল থেকে একজন ফুটবলারকে বাদ দেওয়া হবে।আগামী ২৮ মে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মিশর। এই ম্যাচ শেষে কোচিং স্টাফ ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবে। এরপর ৩০ মে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলটি। বিশ্বকাপের আগে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর।আরও পড়ুন, ২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়ল আর্সেনালবিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সালাহরা। এরপর ২১ জুন নিউজিল্যান্ড এবং ২৬ জুন ইরানের মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দেশটি। মিশর জাতীয় দলের পরিচালক Ibrahim Hassan জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।আরও পড়ুন, সিলেটে পাকিস্তানকে ধবলধোলাই, ৭৮ রানের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশএ নিয়ে চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মিশর। তবে ইতিহাস বলছে, বিশ্বকাপের মঞ্চে এখনো জয়হীন দলটি। ১৯৩৪ সালে প্রথম অংশগ্রহণের পর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি মিশর।আরও পড়ুন, ঈদের পর জমবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াইস্কোয়াডে রয়েছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবে খেলা তারকারা। ফরোয়ার্ড লাইনে আছেন Omar Marmoush, যিনি বর্তমানে Manchester City-এর হয়ে খেলছেন। এছাড়া তরুণ প্রতিভা হামজা আবদেলকারিমও আছেন, যিনি FC Barcelona Academy-এর সঙ্গে যুক্ত। বিশ্বকাপের আগে রাশিয়া ও ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কেমন করে মিশর—সেদিকেই এখন নজর ফুটবল ভক্তদের।