দৈনিক সংবাদ দিগন্ত

ধানমন্ডি ২৭ নম্বরে ককটেল বিস্ফোরণ, আটক তিনজন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমানা এলাকায় পড়েছে। ফলে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।আরও  পড়ুন, কারাগারে অসুস্থ, ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যুপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।এদিকে একটি সূত্র দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য ওই এলাকায় জড়ো হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধানমন্ডি ২৭ নম্বরে ককটেল বিস্ফোরণ, আটক তিনজন