ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান।আরও পড়ুন, প্রামাণ্যচিত্র কমিটি নিয়ে বিতর্ক, অবশেষে বিলুপ্ত করল এফডিসিটিজার শেয়ার করে তিনি লেখেন, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়।” পাশাপাশি তিনি আরও লেখেন, “তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।” এই রহস্যময় বার্তার মধ্যেই টিজারে অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।আরও পড়ুন, প্রচারণায় নেই পূজাটিজারে মোটরসাইকেলে শাকিব খানের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য, পাশাপাশি নীরব ও রহস্যময় অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। অনেক দর্শক সামাজিক মাধ্যমে মন্তব্য করে বলেছেন, টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মিথিলার উপস্থিতি। বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে ঢালিউডে প্রথম পূর্ণাঙ্গ অভিষেক। এর আগে তিনি বলিউডে রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেছেন।আরও পড়ুন, বাসর রাতের নতুন গল্পে জোভান-কেয়া পায়েলদর্শক ও নেটিজেনদের একাংশ বলছেন, এই সিনেমায় মিথিলাকে একেবারে নতুনভাবে দেখা যাচ্ছে। তার লুক, স্ক্রিন প্রেজেন্স এবং চরিত্রের রহস্যময়তা গল্পে বিশেষ মাত্রা যোগ করেছে বলে ধারণা করা হচ্ছে। অনেকে আবার মনে করছেন, ‘রকস্টার’-এ মিথিলার চরিত্রই হতে পারে সিনেমার অন্যতম বড় চমক। সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। বিশেষ চরিত্রে আরও আছেন সুনিধি নায়েকসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।