দৈনিক সংবাদ দিগন্ত

বাকিতে মালামালকে কেন্দ্র করে শ্রীপুরে সংঘর্ষ, গুলি ছুড়ে আতঙ্ক , আহত ৫

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা ও বাকিতে মালামাল দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দোকানে হামলা, ভাঙচুর এবং তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপারমার্কেটের একটি থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের দোকানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বকেয়া টাকা পরিশোধ ও নতুন মালামাল নিতে আসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনা ঘটে।অরও পড়ুন , পদ্মায় অবৈধ বালু উত্তোলন: হুমকিতে রূপপুর, হার্ডিং ব্রিজ ও বিদ্যুৎকেন্দ্র পরে রাতের দিকে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালায়। এসময় দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।হামলার সময় বাধা দিতে গেলে দোকান মালিকের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, ম্যানেজার শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল আহত হন।এছাড়া দোকান মালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও  পড়ুন , ঈদ বাজারে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

বাকিতে মালামালকে কেন্দ্র করে শ্রীপুরে সংঘর্ষ, গুলি ছুড়ে আতঙ্ক , আহত ৫