দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় বিজিবি কাছ থেকে মালামাল ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় চোরাচা-লানের মালামাল ছিনতাইয়ের ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৫জনকে আসামী করা হয়েছে। গতকাল রবিবার রাতে সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের কসবার সালদা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মাসুদ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় বায়েক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বায়েক দক্ষিণপাড়ার মনির হোসেন (৫০), বায়েক ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও বায়েক গ্রামের স্বপন মিয়া (৪২), ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন মিয়াসহ (৪২), নয়নপুর কোনাঘাটার মো. সাইদুল হক (৩২), মো. সোহাগ মিয়া (২৬), নুর নবী (৩০) ও মোশারফ হোসেন (২৮), নয়নপুর পশ্চিমপাড়ার মো. আল আমিন মিয়া (৩৪), মো. রাসেল মিয়া (২৭) ও মোশারফ হোসেন (২৭), দক্ষিণ মাদলার মো. স্বপন মিয়া (৩৫), নয়নপুর ধনরাজ-পুরের মো. ইমতিয়াজ (২৫), বড় বায়েকের মো. এনামুল মিয়া (২৫), কোল্লাপাথরআরও  পড়ুন, সবায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু এলাকার মো. নাহিদ (২৫), কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মো. শরিফ মিয়া (৩৩)। অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুন সকাল ১০টার দিকে কসবার বিজিবির সালদানদী বিওপির সুবেদার মো. মাসুদের নেতৃত্বে বিজিবির ল্যান্স নায়েক দিদার হোসাইন, সিপাহী ফেরদৌস আলম, মো. ইমাম, মো. তারেক ও মো. মোস্তাফিজ ভারত সীমান্তবর্তী এলাকায় টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে, কসবার নয়নপুর এলাকার চোরাচালান কারবারি সাইদুল হক, আল আমিন মিয়া, হুমায়ুন মিয়া ও শরিফ মিয়াগণ অবৈধভাবে ভারতীয় চোরাচা-লানের পণ্য বাসমতি চাল এনেছেন। ট্রাকভর্তি বাসমতি চাল কসবার নয়নপুর বাজারের পুকুরের পশ্চিমপাড় পাকা রাস্তার উপর অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে সালদানদী বিওপির সদস্য ও শশীদল বিওপির সদস্যসহ একপ্লাটুন বিজিবি সদস্য নিয়ে সাড়ে ১১টার দিকে নয়নপুর বাজারের পুকুরের পশ্চিমপাড়ে ট্রাকভর্তি বাসমতি চাল আটক করে। মামলার আসামীদের উস্কানি ও প্ররোচনায় এবং হুকুমে অজ্ঞাতনামা ১৫/২০ আসামী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চারদিক থেকে ঘেরাও করে সরকারি কাজে বাধা দেয় এবং বিজিবির সদস্যের উপর হামলা চালায়। এতে ল্যান্স নায়েক 

কসবায় বিজিবি কাছ থেকে মালামাল ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে নামে মামলা