শনিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে
প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অবসর সময়ে ঘুরতে বের হওয়ার আগে বাজার মার্কেট খোলা না বন্ধ এ তথ্য জানা জরুরি। নইলে গন্তব্যে গিয়ে দোকানপাট বন্ধ পেয়ে সময় ও শ্রম দুটোই নষ্ট হতে পারে। তাই আগেভাগেই জেনে নিন শনিবার রাজধানী ঢাকার কোন কোন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে।শনিবার বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাটশনিবার রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার। শনিবার বন্ধ থাকবে যেসব মার্কেটএছাড়া শনিবার বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি বড় পাইকারি ও খুচরা মার্কেট। এর মধ্যে রয়েছে—ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।আরও পড়ুন: শহীদ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক সাময়িক বরখাস্তকেন আগেভাগে জেনে নেওয়া জরুরি?ঢাকার এসব এলাকা মূলত পাইকারি বাণিজ্য ও নিত্যপণ্যের বড় কেন্দ্র। শনিবার এসব মার্কেট বন্ধ থাকায় ক্রেতা ও ব্যবসায়ীদের ভোগান্তি এড়াতে আগেই বিকল্প পরিকল্পনা নেওয়া প্রয়োজন। বিশেষ করে কাপড়, হার্ডওয়্যার, কাঠ, মসলা ও পাইকারি পণ্যের কেনাকাটার ক্ষেত্রে বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।শনিবার রাজধানীর উল্লেখযোগ্য সংখ্যক মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় প্রয়োজনীয় কেনাকাটা করতে চাইলে সপ্তাহের অন্য দিন নির্ধারণ করাই বুদ্ধিমানের। বাসা থেকে বের হওয়ার আগে এই তালিকা দেখে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি ও সময় নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।